শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মেয়র জাহাঙ্গীরের স্থলাভিষিক্ত হলেন আসাদুর রহমান কিরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করায় তার স্থলাভিষিক্ত হলেন গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। মেয়র নির্বাচন না করেও দ্বিতীয়বার মেয়রের চেয়ারে বসতে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার বিকালে স্থানীয় সরকার প্রজ্ঞাপন জারি করার পর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে মেয়র জাহাঙ্গীরকে বরখাস্ত করার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এরপর গঠন করা হয় তিন কাউন্সিলরের সমন্বয়ে একটি মেয়র প্যানেল, যাতে প্রথমে রাখা হয় কিরণের নাম।

এর আগে গাজীপুর সিটির প্রথম মেয়র অধ্যাপক এমএ মান্নান জেলে যাওয়ার পর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন তৎকালীন কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। এবার দ্বিতীয় মেয়াদের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের পর আবারো ভারপ্রাপ্ত মেয়রের চেয়ারে বসতে যাচ্ছেন আসাদুর রহমান কিরণ।

তিনি ২০১৩ সালের প্রথম নির্বাচনে ও ২০১৮ সালের দ্বিতীয় নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন। আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ