শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শেখ সাবাহ আবারও কুয়েতের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন শেখ সাবাহ আল-খালিদ। তাকে নতুন একটি মন্ত্রিসভা গঠনেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার কুয়েতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এতথ্য জানিয়েছে রয়টার্স।

কুয়েতি বার্তা সংস্থা কুনা জানিয়েছে, ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহর জারি করা আমিরি আদেশে শেখ সাবাহকে প্রধানমন্ত্রী হিসেবে ফের নিয়োগ দেওয়া হয়েছে। ২০১৯ সাল থেকে কুয়েতের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি।

গত সপ্তাহে কুয়েতি আমির নওয়াফ আল-আহমদ আল-সাবাহ সাময়িকভাবে নিজের কিছু সাংবিধানিক দায়িত্ব ক্রাউন প্রিন্সের হাতে সমর্পণ করেন। এসব দায়িত্বের মধ্যে রয়েছে তার উত্তরসূরী নির্বাচন, প্রধানমন্ত্রীর নাম ঘোষণা এবং মন্ত্রিসভার শপথ প্রভৃতি। এর আগেই অবশ্য সরকারের পদত্যাগপত্র গ্রহণ করেন কুয়েতি আমির।

প্রায় এক মাস ধরে কুয়েতের সরকার পক্ষ ও বিরোধী আইনপ্রণেতাদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে। বিরোধীদের অভিযোগ, শেখ সাবাহর সরকার করোনাভাইরাস মহামারি ও দুর্নীতি নিয়ন্ত্রণের মতো বেশ কিছু বিষয়ে ব্যর্থ হয়েছে। তবে সেই অভিযোগ অস্বীকার করেন সরকারপক্ষের আইনপ্রণেতারা।

দুই পক্ষের এমন দ্বন্দ্বে স্থবির হয়ে পড়ে সরকারের কার্যক্রম। শেষ পর্যন্ত সংকট কাটাতে ভেঙে দেওয়া হয় গোটা মন্ত্রিসভা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ