শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

পদোন্নতি পেলেন ২১৯৫ জন চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২ হাজার ১৯৫ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে তাদের এই পদোন্নতি দেওয়া হয়।

এই চিকিৎসকরা ২০০০ সাল থেকে ২০১১ সালের মধ্যে নিয়োগ পেয়েছিলেন। এতদিন ধরে পদোন্নতি বঞ্চিত এসব চিকিৎসকরা এবার পদোন্নতি পেলেন।

পদোন্নতি পাওয়া এসব চিকিৎসকরা ২০০৯ সালের স্কেল অনুযায়ী বেতন পাবেন। এদের মধ্যে নবম গ্রেড থেকে সপ্তম গ্রেডে পদোন্নতি পেয়েছেন ১৯৫৮ জন। এ ছাড়া ১৮৩ জন ষষ্ঠ থেকে পঞ্চম গ্রেড এবং ৫৪ জন পঞ্চম থেকে চতুর্থ গ্রেডে পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়ম অনুযায়ী পদোন্নতিপ্রাপ্তরা বকেয়া বেতন পাবেন।

এনটি