মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ইসলামিক ওয়াকফ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি পুলিশ ফ্ল্যাশপয়েন্ট আল-আকসা মসজিদ প্রাঙ্গণের কাছে জেরুসালেম ইসলামিক ওয়াকফের ডেপুটি ডিরেক্টর শেখ নাজেহ বাকিরাতকে গ্রেপ্তার করেছে। তবে তাকে গ্রেপ্তারের কোনো কারণ জানানো হয়নি এবং ইসরায়েলি পুলিশ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। খবর আনাদোলু।

জর্ডান পরিচালিত জেরুসালেম ইসলামিক ওয়াকফ পূর্ব জেরুসালেমের পবিত্র স্থানগুলোর তত্ত্বাবধান করে থাকে। আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্র স্থান। ইহুদিরা এলাকাটিকে ‘টেম্পল মাউন্ট’ হিসেবে আখ্যায়িত করে। তারা দাবি করে আসছে, প্রাচীনকালে মসজিদটির স্থলে দুটি ইহুদি মন্দির ছিল।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল আল-আকসা মসজিদসহ পূর্ব জেরুসালেম দখল করে। ১৯৮০ সালে সমগ্র শহরকে এর সঙ্গে সংযুক্ত করা হয়। এই দখলবাজি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি।

জেরুসালেম ইসলামিক ওয়াকফ হল একটি ইসলামিক ধর্মীয় ট্রাস্ট, যাকে কখনও কখনও ইসলামিক ধর্মীয় এনডাউমেন্টস অর্গানাইজেশনও বলা হয়। এটি আল-আকসা মসজিদ ও জেরুাসালেমের পুরাতন শহরের টেম্পল মাউন্টের চারপাশে বর্তমান ইসলামিক স্থাপনাগুলো নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে।

১১৮৭ সালে মুসলমানদের হাতে জেরুসালেম মুক্ত হওয়ার পর থেকে কোনো না কোনো ওয়াকফ আল আকসায় প্রবেশাধিকারের বিষয়টি তত্ত্বাবধান করে আসছে। সবশেষ সংস্করণটি হল জেরুসালেম ইসলামিক ওয়াকফ। পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেম দখল হয়ে যাওয়ার পর এটি জর্ডানের হাশেমাইট কিংডম দ্বারা প্রতিষ্ঠিত হয়।

জর্ডানের রাজা বর্তমানে ওয়াকফ পরিচালনার জন্য প্রয়োজনীয় সমস্ত তহবিল সরবরাহ করেন, যা পবিত্র স্থানটির জন্য বেসামরিক প্রশাসন হিসেবে কার্যকর। এটিকে অবশ্য ইসরায়েল সরকার স্বীকৃতি দিয়ে আসছে। ১৯৬৭ সালের জুন মাসে ছয় দিনের যুদ্ধের সময় ইসরায়েল জেরুসালেমের পুরনো শহর দখল করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ