মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

‘গোটা বিশ্ব তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার দিকে এগিয়ে যাচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোটা বিশ্ব ‘অনানুষ্ঠানিকভাবে’ আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে পাকিস্তানি পত্রিকা ‘এক্সপ্রেস’।

পত্রিকাটির সর্বশেষ সংখ্যায় প্রকাশিত এক মন্তব্যধর্মী প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক সমাজের কর্মতৎপরতা দেখে মনে হয় তারা আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে অনানুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার দিকে এগিয়ে যাচ্ছে।

পত্রিকাটি লিখেছে, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর আচরণ প্রমাণ করছে যে তারা তালেবানের সাথে নানাভাবে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছে। কিন্তু ঠিক এই মুহূর্তে কিছু বিষয় বিবেচনায় নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে চায় না।

এক্সপ্রেস পত্রিকা আরো জানিয়েছে, পাকিস্তানের মতো কাতারও আফগানিস্তানকে একা ছেড়ে না দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। আর আমেরিকার আচরণে মনে হচ্ছে দেশটি এই আহ্বানে সাড়া দিয়েছে।

চলতি বছরের ১৫ আগস্ট অনেকটা বিনা রক্তপাতে গোটা আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। এরপর তারা সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার গঠন করে। পাকিস্তান ও কাতার আফগানিস্তানের তালেবান সরকারের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ব্যাপক চেষ্টা করা সত্ত্বেও এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ