মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মুসলমানদের প্রকাশ্যে নামাজ পড়ায় বিরোধিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে উগ্রবাদী সংগঠনগুলোর মুসলমানদের প্রকাশ্যে নামাজ পড়ায় বিরোধিতা ও বাধার মধ্যেই শিখ গুরুদুয়ারায় মুসলমানদের জন্য জায়গা দেয়া হচ্ছে।

উত্তর ভারতের হরিয়ানা প্রদেশের গুরগাঁও শহরের গুরু সিং সভা গুরুদুয়ারার পক্ষ থেকে বুধবার এই ঘোষণা দেয়া হয়।

গুরুদুয়ারার প্রেসিডেন্ট শেরদিল সিং সাধু জানান, সকল ধর্মের লোকেরাই এখানে তাদের প্রার্থনা করতে আসতে পারেন। যদি মুসলমানরা তাদের নামাজ পড়ায় বাধা পান, তবে গুরুদুয়ারা নামাজের জন্য ব্যবহার করা যেতে পারে।

তিনি বলেন, ‘মুসলিম সম্প্রদায় স্থান সংকটের সমস্যায় পড়েছে। সুতরাং তারা জুমার নামাজের জন্য আমাদের পাঁচ গুরুদুয়ারার আঙিনা ব্যবহার করতে পারে। সকল ধর্মই এক এবং মানবতা ও মানবিক মূল্যবোধের ওপর আমাদের বিশ্বাস রয়েছে।’

এর আগে গুরগাঁওয়ে বিভিন্ন স্থানেই মসজিদে স্থান সংকটের ফলে বাইরে রাস্তায় দাঁড়িয়ে মুসলিম সম্প্রদায়ের প্রকাশ্যে জুমার নামাজ আদায়ের জেরে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিরোধিতা ও প্রতিবাদ করে আসছিলো।

গত ২৯ অক্টোবর ‍গুরগাঁওয়ের ১২ সেক্টরে জুমার নামাজে বাধা দেয়ার জন্য ৩৫ জনকে আটক করা হয়েছিলো।

স্থানীয় মুসলমানরা ইতোমধ্যেই তাদের নিকটবর্তী স্থানে বিকল্প জায়গা দেয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ