বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জাতিসংঘে সর্বসম্মতিতে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ উদ্যোগে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রো‌হিঙ্গাবিষয়ক প্রস্তাব (রেজুলেশন) পাস হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজুলেশনটি পাস হয়।

ইইউ ও ওআইসি ছাড়াও রেজুলেশনটিতে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের সর্বোচ্চ সংখ্যক দেশ সমর্থন যুগিয়েছে এবং সহ-পৃষ্ঠপোষকতা প্রদান করেছে।

রেজুলেশনে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা ও কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচিতে রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত করায় বাংলাদেশ ভূয়সী প্রশংসা লাভ করে। রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা ও বিনিয়োগের স্বীকৃতি দেওয়া হয়।

রেজুলেশনটিতে প্রাথমিকভাবে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি এবং গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মতো বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া রোহিঙ্গা সমস্যার কারণ বের করা, বাংলাদেশের সঙ্গে চুক্তির বাধ্যবাধকতাগুলো পূরণ করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এতে মিয়ানমারে নবনিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতকে স্বাগত জানানো হয়েছে। মিয়ানমারকে সম্পৃক্ত করে তার জন্য একটি কর্মপরিকল্পনা নির্ধারণের কথাও বলা হয়েছে। এজন্য জাতিসংঘকে সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার, ইউএনএইচসিআর ও ইউএনডিপির মধ্যে সমঝোতা স্মারকটি নবায়ন ও এর কার্যকর বাস্তবায়নের কথা বলা হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, রোহিঙ্গা রেজুলেশন এ সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন। এই রেজুলেশন রোহিঙ্গাদের মনে নতুন আশার সঞ্চার করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ