বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত ‘হজ ভিলেজ’ নির্মাণে মক্কায় ৪.৪ হেক্টর জমি কিনেছে ইন্দোনেশিয়া খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন ২০ নভেম্বর মাদরাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রবণতা, সতর্ক করলেন মুফতি তাকি উসমানী বদনজর থেকে সুরক্ষায় রাসূল (সা.)-এর শেখানো দোয়া মাধবপুরে শিশুদের পাঠদানে অংশ নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  বেফাকের জরুরি শূরা বৈঠক ১২ নভেম্বর এমপি ওলিউল্লাহর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ায় গেল ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল

তুরস্ককে পরনির্ভরশীল করে রাখতে চেয়েছিল ‘আন্তর্জাতিক চক্র’: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ‘আন্তর্জাতিক চক্র’ তুরস্ককে পরনির্ভরশীল করে রাখতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক চক্রগুলোর’ চাপ সত্ত্বেও তুরস্ক প্রতিরক্ষা শিল্পকে স্বাধীন হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। আমরা আমাদের প্রতিরক্ষা শিল্পকে অনেক উঁচুতে নিয়ে গেছি। কিন্তু ‘আন্তর্জাতিক চক্রগুলো’ চেয়েছিল আমরা যেন তাদের ওপর নির্ভরশীল থাকি।

কনফেডারেশন অব পাবলিক সার্ভেন্ট ট্রেড ইউনিয়নের এক বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর হুররিয়াত ডেইলি নিউজের।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি নানা ধরনের ড্রোন রয়েছে তুরস্কের হাতে।

এ ছাড়া তুরস্ক অর্থনৈতিক ক্ষেত্রেও ব্যাপক উন্নতি সাধন করেছে।

এরদোগান বলেন, আমরা কখনই আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ বিষয়ে নতিস্বীকার করিনি। সামরিক অভ্যুত্থানের হুমকি থাকা সত্ত্বেও আমরা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছি। আমরা সামান্য কিছু এলিটের হাত থেকে দেশের অর্থনীতিকে মুক্ত করে এগিয়ে নিচ্ছি, কোনো কাজ না করে আরও ধনী হওয়ার আকাঙ্ক্ষা লালন করেন তারা।

তুরস্ক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোন, মনুষ্যবিহীন স্থলযানসহ নানা অস্ত্র দেশীয় প্রযুক্তিতে তৈরি করছে। দেশটির বেশ কিছু ড্রোন যুদ্ধক্ষেত্রে সাফল্য দেখিয়েছে। ফলে এ ড্রোনগুলো পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ