রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সিয়েরা লিওনে তেল ট্যাংকার বিস্ফোরণ, নিহত বেড়ে ১৪৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিয়েরা লিওনে একটি তেল ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক লোক। গত ৫ নভেম্বর অসাবধানতাবসত দুর্ঘটনাটি ঘটে।

রোববার (১৪ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ৫৭ জনের মতো আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

শহরের একটি ব্যস্ত সড়কের মোড়ে ৪০ ফুট দীর্ঘ ওই তেলবাহী ট্যাংকারের সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষের পর বিস্ফোরণ ঘটলে হতাহতের খবর পাওয়া যায়। পরবর্তীকালে রাজধানী ফ্রিটাউনের মেয়র ইয়োভোনে আকি-সাওয়ের হতাহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো এরই মধ্যে ঘটনাটির জন্য টুইট বার্তার মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ভয়াবহ এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেবে তার সরকার।

প্রাথমিক তথ্যে জানা যায়, ছিদ্র হওয়া একটি ট্যাংকার থেকে তেল সংগ্রহ করতে বিপুল মানুষ জড়ো হয়েছিলেন সেখানে। এর মধ্যেই ঘটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। এ সময় চারপাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়, এতে অগ্নিদগ্ধ হন আশেপাশের সড়ক ও গাড়িতে থাকা মানুষজন।

দেশটির উপ স্বাস্থ্যমন্ত্রী আমারা জামবাই জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন শতাধিক আহত ব্যক্তি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ