রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইকুয়েডরের কারাগারে বন্দিদের সংঘর্ষে নিহত ৬৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে দুদল কারাবন্দির মধ্যে সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। খবর বিবিসি’র।

ইকুয়েডরের প্রধান বন্দরনগরী গুয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারির কারাগারে গত শুক্রবার সন্ধ্যায় আধিপত্য ও মাদক কারবারির নিয়ন্ত্রণ নিয়ে দু'দল বন্দির মধ্যে লড়াই বাধলে এ হতাহতের ঘটনা ঘটে।

কারাগারের ভেতরে অনুসন্ধান চালিয়ে পুলিশ জানিয়েছে, সেখানে বন্দুক ও বিস্ফোরক পাওয়া গেছে।

ইকুয়েডরের কারাগারগুলোতে মাঝে মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। এর আগে গত সেপ্টেম্বরে ইকুয়েডরের আরেকটি কারাগারে সংঘর্ষে শতাধিক বন্দি নিহত হয়েছিলেন।

চলতি বছর ইকুয়েডরের কারাগারগুলোতে সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ৩০০ বন্দির মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ