বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

পদ্মশ্রীর লোভ দেখিয়ে তৃণমূল নেতাকে বিজেপিতে যোগদানের প্রস্তাব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দলবদল করে বিজেপিতে গেলে সম্মানজনক পদ্মশ্রী পুরস্কার দেওয়া হবে, এমন প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি।

শুক্রবার (১২ নভেম্বর) ফেসবুকের এক পোস্টে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাদামাটা জীবনযাত্রার জন্য পরিচিত এ নেতা।

মনোরঞ্জন ব্যাপারি ফেসবুকে লিখেছেন, গত বছর তখনো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঘোষণা হয়নি। আমাকে নাগপুরের বিশ্বাস বাবু ফোন করে বললেন, অনেক দিন ধরে লিখছেন, অনেক পুরস্কারও পেয়েছেন। এবার আপনার একটা কেন্দ্রীয় সরকারের পুরস্কার পাওয়া দরকার। যদি বিজেপিতে যোগ দেন, তাহলে আপনাকে পদ্মশ্রী পাইয়ে দিতে পারি।

শুধু তাই নয়, সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল উল্লেখ করে তৃণমূল বিধায়ক বলেন, ভাগ্যিস, তার কথায় সেদিন কর্ণপাত করিনি। যে পুরস্কার কঙ্গনা রানাউত পায়, আর যাই হোক সে পুরস্কার আমার সম্মান বাড়াতো না।

জানা যায়, মনোরঞ্জন ব্যাপারির জন্ম বরিশালে। দেশভাগের পর মাত্র তিন বছর বয়সে পরিবারের সঙ্গে ভারতে চলে যান তিনি। এরপর থেকেই জীবনযুদ্ধে গা ভাসিয়েছেন এই লেখক। কখনো চা বিক্রি করেছেন, কখনো ডোমের কাজ করেছেন, কখনো বা স্কুলে রাধুঁনির কাজ করেছেন। আর টেনেছেন সেই চিরচেনা রিকশা। তার এই সাদামাটা জীবনযাপন আকৃষ্ট করছে এলাকার মানুষকে। এর ওপর ভর করেই কঠিন বলাগড় কেন্দ্র থেকে নির্বাচনে জিতে বিধায়ক হন মনোরঞ্জন।

সূত্র: নিউজ১৮

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ