সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

ইসলামের ইতিহাস পাঠে সাবধানতা জরুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুবায়ের বিন আখতারুজ্জামান।।

ইতিহাসকে যেমন সহজলভ্য করা উচিৎ নয়, ঠিক তেমনই দুর্লভও করা উচিৎ নয়। সহজলভ্য বলতে বুঝাচ্ছি, হুটহাট করে যার-তার বয়ান কোনোরূপ বিচার বিবেচনা না করে বর্ণনা করা। আর দুর্লভ বলতে বুঝাচ্ছি, স্রেফ নিজের মতের সাথে না মেলার কারণে সত্যটাকে এড়িয়ে যাওয়া। এখানে একটা এশকাল থাকতে পারে যে, ইতিহাসের ব্যাপারে মত কি? সবাই কি ইতিহাসের ব্যাপারে মত দিতে পারে? আসলে আম আলাপে এ ধরনের এশকালের জবাব এনে তাত্ত্বিক করতে চাই না। এখানে মত বলতে বুঝাচ্ছি যে, কোনো একজন বাদশাহ, ইতিহাসের নায়ক বা সাম্রাজ্যের ব্যাপারে আপনার অত্যন্ত ভালো ধারণা থাকার পরে বিশুদ্ধ সনদে কোনো ত্রুটি পাওয়া গেলে সেটা অস্বীকার করার মন-মানসিকতা।

ইতিহাস মুসলিম উম্মাহর একটি অপরিহার্য বিষয়। হাদিসের বিশুদ্ধতা বজায় রাখার জন্য গড়ে উঠেছে একটি শক্তিশালী ইতিহাসের মূলনীতি। রিজাল শাস্ত্র নিয়ে একটু ঘাটাঘাটি করলেই ইসলামি ইতিহাসের বিশুদ্ধতার বজায় রাখার ব্যাপারে জোর তাগিদ দেখা যায়। এমনকি কুরআন ও হাদিস থেকেও বিশাল আকারে ইতিহাসের মূলনীতি বেরিয়ে আসে। এগুলো স্রেফ শাস্ত্রে না রেখে যদি আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি তাহলে সবকিছুই খুব সহজে ধরা পড়বে আমাদের চোখে।

মুসলিমদের ইতিহাসের চর্চার পিছনে একটা উদ্দেশ্য থাকা দরকার। আল্লাহ তাআলা এ ব্যাপারে বহুবার নির্দেশ দিয়েছেন। যদি মুসলিম হিসেবে এটা আপনার না জানা থাকে তাহলে ‘মুসলিম ইতিহাসবিদ’ হিসেবে নিজেকে জাহের না করাই উত্তম। একজন সেক্যুলার হিসেবে প্রকাশ করুন নিজেকে। সম্মান পাবেন। যদি পাঁচ ওয়াক্ত নামাজী হয়ে থাকেন তাহলে অবশ্য মোডারেট মুসলিম হবেন।

ইসলামের ইতিহাস পাঠের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরী। পাঠ এবং বর্ণনা উভয় ক্ষেত্রেই। কারণ, একটা শ্রেণী প্রতিনিয়ত ইসলামের ইতিহাস বিকৃত করে চলছে। তাই আপনার-আমার কাছে উপস্থাপিত সকল তথ্য সত্য নাও হতে পারে। আদতে আমলের(শিক্ষা) নিয়ত থাকলে বিশুদ্ধতা যাচাই করে নেওয়া প্রয়োজন। আর যদি আমলের নিয়ত না থাকে, তাহলে ইতিহাস একটা গাল-গল্প হয়ে উঠবে।...

আরো পড়ুন:: ঈদে মিলাদুন নবী পালনের নববী পদ্ধতি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ