বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আফগানিস্তানে ফের বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের একটি মসজিদে ফের শুক্রবারের জুমার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানা গেছে।

দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহর প্রদেশের সিন গড় জেলার একটি মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

তালেবানের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে ওই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জুমার নামাজের সময় সিন গড় জেলার একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে বেশ কয়েকজন হতাহতও হয়েছে।

এ পর্যন্ত তিনজনের মৃত্যু ও ১৫ জনের আহত হওয়ার বিষয়টি স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে।

নানগারহরে ২০১৫ সালে ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা আত্মপ্রকাশ করেছে। চলতি বছরের আগস্টে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা নিয়ন্ত্রণের পর ওই প্রদেশে বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলার পেছনে আইএসের হাত হয়েছে। চলতি মাসের শুরুর দিকে রাজধানী কাবুলের সামরিক হাসপাতালে আইএসের হামলায় ১৯ জন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ