বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

যে ৮ মুসলিম ভারতে এ বছর পদ্ম জিতলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন

নানা ক্ষেত্রে অবদান রেখে গত ৯ নভেম্বর ভারতের পদ্ম পুরস্কার জিতেছেন অন্তত ১১৯ জন কৃতি ব্যক্তি। সেদিন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর হাত থেকে তারা পদ্ম পুরস্কার গ্রহণ করেন।

বিজয়ী ১১৯ জনের মধ্যে ছিলেন ৮ জন মুসলিম। প্রথমজন মাওলানা ওয়াহিদুদ্দিন খান, যিনি চলতি বছরের এপ্রিলে মারা যান। ভারতরত্ন-এর পর দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন তিনি। তিনিসহ এ ক্যাটাগরিতে পুরস্কার জিতিছেন মোট ৭ জন।

এর পরেই আছেন পণ্ডিত মরহুম মাওলানা কালবে সাদিক। তিনি পেয়েছেন ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ। সর্বমোট ১০ জন এ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন।

এছাড়া অবশিষ্ট ১০২ জন পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। এ তালিকায় ৬ জন মুসলিমের নামও আছে। তারা হলেন- আলি মানিকফান, গুলফাম আহমেদ, লাখা খান ও গোলাম রাসুল এবং আমাদের বাংলাদেশের দুইজন সানজিদা খাতুন ও কর্নেল কাজী সাজ্জাদ আলি জহির।

আলি মানিকফানকে লাক্ষাদ্বীপে তৃণমূল পর্যায়ের উদ্ভাবনে অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে। তিনি বহুপ্রতিভাসম্পন্ন সমুদ্র গবেষক, পরিবেশবিদ, জাহাজ নির্মাতা ও কৃষিবিদ।

গুলফাম আহমেদ ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা। তিনি শিল্পোন্নয়ে অবদান রেখেছেন। লাখা খানও শিল্পে অবদান রাখায় পদ্মশ্রী পেয়েছেন। তিনি রাজস্থানের স্থানীয় একজন সংগীতশিল্পী। গোলাম রাসুল কাশ্মিরের একজন হস্তশিল্পী। পদ্মশ্রী পাওয়ার আগে তিনি টেক্সটাইলের জন্য জাতীয় পুরস্কার জেতেন।

আর বাংলাদেশের দুইজন; সানজিদা খাতুন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন শিল্পকলায় এবং কর্নেল কাজী সাজ্জাদ আলি জহির ‘পাবলিক অ্যাফেয়ার্স’-এর ক্ষেত্রে এই সম্মমনা পান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ