বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো রায়বেন্ড ইজতেমার ২য় পর্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। পাকিস্তানের লাহোরের রায়বেন্ড ইজতেমার ২য় পর্ব আজ বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। আগামী ১৪ নভেম্বর রোববার আখেরী ‍মুনাজাতের মাধ্যমে এ বিশ্ব ইজতেমা। এবারের ইজতেমায় প্রায় দেড় শত দেশ থেকে তাবলিগের মুরব্বি ও মুসল্লিরা উপস্থিত হয়েছেন।

এর আগে বিশ্ববাসীর হেদায়াত কামনা করে গত রোববার মাওলানা ইবরাহিম দেওলার দোয়ায় শেষ হয়েছে রায়বেন্ড ইজতেমার ১ম পর্ব। ইজতেমা থেকে মোট জামাত বের হয়েছে ২০২৯টি।

রায়বেন্ডের ফেসবুক পেজের দেয়া তথ্য মতে এক সালের বিদেশি জামাত বের হয়েছে ৩৪টি। এক সালের দেশি জামাত বের হয়েছে ৮০টি। তিন চিল্লার জামাত বের হয়েছে ১৪৩টি। এক চিল্লার জামাত বের হয়েছে ১৩৯৮টি। তিন দিনসহ অল্পকিছুদিনের জামাত বের হয়েছে ১১৪টি। বিদেশি মেহমানদের জামাত বের হয়েছে ২৪৫টি। মিশ্রিত জামাত ছিলো ৫৫টি।

রায়উইন্ড তাবলিগী ইজতেমা দ্বিতীয় অংশের বিস্তারিত কার্যক্রম প্রকাশ করেছে ইজতেমা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার, ১১ নভেম্বর আসরের পর বয়ান হযরত মাওলানা নজর-উর-রহমান রায়উইন্ড। বাদ মাগরিব বয়ান হযরত মাওলানা ইব্রাহিম দেওলা। শুক্রবার, নভেম্বর ১২, ফজরের পর বয়ান মাওলানা আব্দুল রহমান বোম্বাই। শুক্রবার মাওলানা ইসমাইল গোধরা। আসরের পর মাওলানা জহিরুল হাসান নিজামুদ্দিন।

বাদ মাগরিব মাওলানা আহমদ লাট ভারত। শনিবার, নভেম্বর ১৩ ফজরের পর বয়ান মাওলানা রবিউল হক বাংলাদেশ। যোহরের পর বয়ান মাওলানা আব্দুল মতিন। বাদ আছর বয়ান ভাই ফারুক ব্যাঙ্গালোর। মাগরিবের পর বয়ান মাওলানা ইব্রাহিম দেওলা ভারত। রবিবার, নভেম্বর ১৪ ফজরের পর বয়ান মাওলানা ওবায়দুল্লাহ খুরশীদ রায়উইন্ড। রবিবার আখেরী মুনাজাত মাওলানা ইব্রাহিম দেওলা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ