বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রবণতা, সতর্ক করলেন মুফতি তাকি উসমানী বদনজর থেকে সুরক্ষায় রাসূল (সা.)-এর শেখানো দোয়া মাধবপুরে শিশুদের পাঠদানে অংশ নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  বেফাকের জরুরি শূরা বৈঠক ১২ নভেম্বর এমপি ওলিউল্লাহর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ায় গেল ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল মেধাবীদের বিদেশমুখী হওয়ার দায় রাষ্ট্রেরও: শায়খ আহমাদুল্লাহ চরমোনাই মাহফিল ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা সমন্বয় সভা আগামী বছর ঈদুল ফিতর-আজহায় ছুটি থাকবে কয়দিন  গামেদীর চিন্তাধারা: আকিদাগত বিচ্যুতি নিয়ে আলেমদের আপত্তি ও সতর্কবার্তা মুখের উপকারী ব্যাকটেরিয়া ভালো রাখতে যেসব খাবার খাবেন

ইসলাম সম্পর্কে জানতে কোরআন পড়ছেন সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ম্যাথু হেইডেন পাকিস্তানের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিয়েছেন। খুব অল্প সময়েই পাকিস্তান দলের খেলোয়াড়দের সঙ্গে সখ্যতা তৈরি হয়েছে তার।

খ্রিষ্টধর্মের অনুসারী হলেও ইসলাম ধর্ম সম্পর্কে নতুন করে জানার আগ্রহ তৈরি হয়েছে হেইডেনের। পাকিস্তানি ওপেনার রিজওয়ান তাকে পবিত্র কোরআনের একটি ইংরেজি সংস্করণ উপহার দিয়েছেন। যা নিয়ে রিজওয়ানের সঙ্গে বসে আলোচনাও করেছেন হেইডেন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘নিউজ ক্রপ অস্ট্রেলিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে ম্যাথু হেইডেন জানান, প্রতিদিন তিনি অল্প অল্প করে পবিত্র কোরআন পড়ছেন।

হেইডেন বলেন, ‘তিনি (রিজওয়ান) আমাকে কোরআনের একটি ইংরেজি সংস্করণ উপহার দিয়েছেন। আমরা প্রায় আধা ঘণ্টা মেঝেতে বসে এটি নিয়ে আলোচনাও করেছিলাম। আমি প্রতিদিন একটু একটু করে এটি (কোরআন) পড়ছি। রিজি (রিজওয়ান) আমার প্রিয় ব্যক্তিদের একজন, একজন চ্যাম্পিয়ন মানুষ। ’

হেইডেন মনে করেন, ধর্মের (ইসলাম) কারণেই আরও ঐক্যবদ্ধ হয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ