বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রবণতা, সতর্ক করলেন মুফতি তাকি উসমানী বদনজর থেকে সুরক্ষায় রাসূল (সা.)-এর শেখানো দোয়া মাধবপুরে শিশুদের পাঠদানে অংশ নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  বেফাকের জরুরি শূরা বৈঠক ১২ নভেম্বর এমপি ওলিউল্লাহর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ায় গেল ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল মেধাবীদের বিদেশমুখী হওয়ার দায় রাষ্ট্রেরও: শায়খ আহমাদুল্লাহ চরমোনাই মাহফিল ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা সমন্বয় সভা আগামী বছর ঈদুল ফিতর-আজহায় ছুটি থাকবে কয়দিন  গামেদীর চিন্তাধারা: আকিদাগত বিচ্যুতি নিয়ে আলেমদের আপত্তি ও সতর্কবার্তা মুখের উপকারী ব্যাকটেরিয়া ভালো রাখতে যেসব খাবার খাবেন

দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস আল্লামা নেয়ামতুল্লাহ আজমী অসুস্থ, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, উলূমুল হাদীস বিভাগের সদর, হযরতুল উস্তায বাহরুল উলূম হযরত মাওলানা আল্লামা নেয়ামতুল্লাহ আজমী হাফি. গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন৷ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

দেওবন্দের ইসলামিক মিডিয়ার খবর অনুযায়ী তাকরীবু শরহি মা'আনিল আসারের লেখক হাদিসের একজন মহান সাধক আল্লামা নেয়ামতুল্লাহ আজমী দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত নানান রোগে ভুগছিলেন। মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তেন। তবে গতকাল থেকে তার অবস্থা খুব খারাপ হওয়ায় নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আল্লামা নেয়ামতুল্লাহ আজমী দারুল উলূম দেওবন্দের একাধারে সিনিয়র মুহাদ্দিস ও হাদিস বিভাগীয় প্রধান। ঐতিহ্যবাহী ফিকহ একাডেমি ইন্ডিয়ার সভাপতির দায়িত্বও পালন করে আসছিলেন আল্লামা নেয়ামতুল্লাহ আজমি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ