বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রবণতা, সতর্ক করলেন মুফতি তাকি উসমানী বদনজর থেকে সুরক্ষায় রাসূল (সা.)-এর শেখানো দোয়া মাধবপুরে শিশুদের পাঠদানে অংশ নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  বেফাকের জরুরি শূরা বৈঠক ১২ নভেম্বর এমপি ওলিউল্লাহর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ায় গেল ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল মেধাবীদের বিদেশমুখী হওয়ার দায় রাষ্ট্রেরও: শায়খ আহমাদুল্লাহ চরমোনাই মাহফিল ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা সমন্বয় সভা আগামী বছর ঈদুল ফিতর-আজহায় ছুটি থাকবে কয়দিন  গামেদীর চিন্তাধারা: আকিদাগত বিচ্যুতি নিয়ে আলেমদের আপত্তি ও সতর্কবার্তা মুখের উপকারী ব্যাকটেরিয়া ভালো রাখতে যেসব খাবার খাবেন

তালেবানকে আমন্ত্রণ না জানিয়েই আফগানিস্তান নিয়ে বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান নিয়ে বৈঠক হচ্ছে অথচ আফগান কোনো কর্মকর্তাকেই আমন্ত্রণ জানানো হয়নি!

আফগানিস্তানের ইস্যুতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বুধবার এ বৈঠক শুরু হয়েছে। খবর আলজাজিরার।

সম্মেলনে চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশও অংশ নেয়নি। এমনকি যাদের জন্য এ সম্মেলন সেই আফগানিস্তানের কোনো প্রতিনিধিকে বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়নি।

আফগানিস্তানে গণতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে তালেবানের ক্ষমতাগ্রহণ, বর্তমান অবস্থা এবং দেশটির সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক কেমন হবে সে বিষয়ে আলোচনা করতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এতে অংশ নিচ্ছে রাশিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও তাজিকিস্তানের নিরাপত্তা উপদেষ্টারা।

কাবুল এ সম্মেলনকে ‘আফগানিস্তানে সহায়তা প্রদান সহজতর করার জন্য’ একটি আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখছে।

আফগান পরিস্থিতি নিয়ে এটি তৃতীয় কোনো আঞ্চলিক বৈঠক। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর ও ২০১৯ সালের ডিসেম্বরে ইরানে বৈঠক হয়েছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ