বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

তালেবান সরকারকে স্বীকৃতি বিষয়ে নতুন করে যা বলল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক সরকারের প্রেসিডেন্ট আশরাফ গনি পালালে রক্তপাত ছাড়া আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এত দ্রুত গতিতে তালেবান দেশটির রাজধানীর নিয়ন্ত্রণ নিতে পারবে তা পূর্বে কেউ অনুমান করতে পারেনি।

এরপর পাঞ্জশির দখলে নিয়ে পুরো দেশে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। গঠন করে সরকার। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে স্বীকৃতি আদায় করতে সক্ষম হয়নি। এখন পর্যন্ত কোনো দেশ অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেওয়ার সাহস দেখায়নি। এমনকি তালেবানের মিত্র হিসেবে বিবেচিত পাকিস্তানও সে পথে হাঁটেনি। এমন পরিস্থিতিতে তুরস্কেরও আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো তাড়া নেই বলে জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু।

তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

চাভুসগ্লু বলেন, তালেবানের নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তুরস্কের তাড়া নেই। আঙ্কারা ধীরে ধীরে দেশটিতে নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ২০২২ সালের বাজেট উপস্থাপন করেছেন।

এ সময় তুরস্কের পররাষ্ট্র নীতির বিষয়ে কথা বলতে গিয়ে চাভুসগ্লু বলেন, তুরস্ক আফগানিস্তান ইস্যুতে উদাসীন থাকতে পারে না।

এর আগে চাভুসগ্লু বলেছিলেন, তালেবানের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং তাদের স্বীকৃতি দেওয়া এক বিষয় নয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ