শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রে পাঠানো হলো খালেদার বায়োপসি রিপোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বায়োপসির নমুনা সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পেতে রিপোর্ট যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) রাতে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এ তথ্য জানিয়েছেন।

শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের রিপোর্ট চিকিৎসকদের হাতে আসে। পরদিন ওই নমুনা বিদেশে পাঠানো হয়েছে বলে মেডিকেল বোর্ডের এক চিকিৎসক নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাঠানো নমুনার প্রতিবেদন পেতে ২০ থেকে ২৫ দিন সময় লাগতে পারে।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ড রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা-পত্র দিয়েছে। সেই অনুযায়ী তার চিকিৎসা চলছে। বিএনপিপ্রধানের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলেও জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ