বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

প্রধানমন্ত্রীর সঙ্গে বিল গেটসের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন মাইক্রোসফট ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস। যুক্তরাজ্যের স্কটল্যান্ডের শহর গ্লাসগোয় জাতিসংঘ জলবায়ু শীর্ষক কপ-২৬ সম্মেলনে তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তবে পূর্বনির্ধারিত এ সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে কী আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি।

গত রবিবার থেকে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে শুরু হয়েছে জাতিসংঘের কপ-২৬ জলবায়ু সম্মেলন। ১২০টি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশেষজ্ঞ প্যানেলসহ সম্মেলনে অন্তত ২৫ হাজার অতিথি উপস্থিত হয়েছেন। সম্মেলনের শেষ দিন-১২ নভেম্বর পর্যন্ত অতিথিরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

বিশ্বনেতাদের পাশাপাশি বিশেষজ্ঞ এবং পরিবেশ আন্দোলনের প্রথিতযশা কর্মীরাও এতে অংশ নিচ্ছেন। ২০২০ সালে গ্লাসগোতে এ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা পেছানো হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ