বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু-আক্রান্ত আরও বেড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৮৭ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৫৮২ জন।

এর আগে বুধবার (২৭ অক্টোবর) করোনায় মৃত্যু হয় ৭ হাজার ৫৩৫ জনের, শনাক্ত হয়েছিল ৪ লাখ ২৬ হাজার ৯১ জন। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৫ হাজার ২২৩ জনের, শনাক্ত ৩ লাখ ২৮ হাজার ৫৯ জন।

সোমবার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৪ হাজার ৬৬৮ জনের, শনাক্ত হয়েছিল ৩ লাখ ১৮ হাজার ৪৯৬ জন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৫৭ লাখ ৪৯ হাজার ২৫৭ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮৭ হাজার ২৫৫ জনে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ৪৪১ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৮৪২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪২ লাখ ৩১ হাজার ২০৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৪১৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৭ লাখ ৬৬ হাজার ১৬৮ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬ হাজার ৭২৬ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ