শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় শনাক্ত কওমি মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘কোরআন-সুন্নাহ ও আকাবিরের পদাঙ্ক অনুসরণেই প্রকৃত শান্তি সম্ভব’ ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই মানবতার মুক্তিতে পূর্ণাঙ্গ দীন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা ইকরা আইডিয়ালের হিফজ সমাপনী পাগড়ি প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন আমিনুল হক সাদী

তুরস্কের ফুটবল স্টেডিয়ামে পবিত্র কুরআনের অবমাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের চার জন নাগরিক একটি ফুটবল স্টেডিয়ামে পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে এই ঐশী গ্রন্থের অবমাননা করেছে। পবিত্র এই গ্রন্থ অবমাননা করার অভিযোগে তুরস্কের পুলিশ ঐ চার জনকে গ্রেপ্তার করেছে।

তুরস্কের উত্তরাঞ্চলীয় ওর্দু প্রদেশে একটি ফুটবল স্টেডিয়াম উদ্বোধনের সময় পবিত্র কুরআনের পাতা ছিঁড়ে ফেলা ও এই পবিত্র গ্রন্থ অবমাননা করার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উর্দু ও কাইরিক কালা প্রদেশের দুই দলের মধ্যকার ম্যাচের সময় পবিত্র কুরআনের ছেঁড়া পৃষ্ঠা বাতাসে ও মাটিতে ছড়িয়ে পড়তে দেখে দর্শকরা হতবাক হয়ে যান। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী এই দৃশ্য তাদের একাউন্টে পোস্ট করেছে। এই দৃশ্য প্রকাশের পর সকলে এই কর্মের তীব্র নিন্দা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা এই কর্মের সাথে যারা জড়িত রয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির আহ্বান জানান। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ