বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মস্কোয় ন্যাটোর দফতর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত রাশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মস্কোয় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর দফতর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোয় ন্যাটোর দফতরের কর্মীদের জানিয়ে দেয়া হয়েছে, নভেম্বরের পর তাদের কাজ করার অনুমতিপত্র আর নবায়ন করা হবে না।

ন্যাটো জোটে রুশ দফতরের আট কর্মীকে সম্প্রতি এই সামরিক জোট বহিষ্কার করে এবং সেখানকার রুশ দফতরের কর্মী সংখ্যা ১০ জনে নামিয়ে আনে ন্যাটো। এর জের ধরে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নিল রাশিয়া।

রাশিয়ার এ পদক্ষেপকে ল্যাভরভ ‘পাল্টা ব্যবস্থা’ বলে নিশ্চিত করেন। তিনি বলেন, পারস্পরিক সম্মান বজায় রেখে আলোচনায় ন্যাটোর মোটেই আগ্রহ নেই।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে ন্যাটো জোট আর তার দফরের মাধ্যমে রাশিয়ার সাথে যোগাযোগ করতে পারবে না। তবে রাশিয়ার সাথে কোনো প্রয়োজন থাকলে ন্যাটো ব্রাসেলসের রুশ দূতাবাসের সাথে যোগাযোগ করতে পারবে।

অবশ্য ন্যাটোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা এখনো আনুষ্ঠানিকভাবে রাশিয়ার এ পদক্ষেপ সম্পর্কে কিছুই জানে না যদিও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস রাশিয়ার এ পদক্ষেপকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, এ ঘটনা শুধু দুঃখজনকই নয় বরং এর ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের মারাত্মক ক্ষতি হবে।

সূত্র: পার্সটুডে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ