শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বিশ্বে করোনায় আরও ৪ সহস্রাধিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় এখন পর্যন্ত সংক্রমণ ছাড়িয়েছে ২৪ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ৯২১ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ২০ হাজার ১৭০ জনে। আর সুস্থ হয়েছেন ২১ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ২০৫ জন মানুষ।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু কমেছে। এ সময় মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৫৩ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৯৩০ জন।

এর আগে সোমবার (১৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু কমেছে। এ সময় মৃত্যু হয়েছে ৪ হাজার ২৩৫ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ১ হাজার ৭৩৮ জন। রোববার (১৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৫ হাজার ৩৫৮ জনের, শনাক্ত হয় ৩ লাখ ৪৩ হাজার ৩১৮ জন।

শনিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৬ হাজার ৯৫৮ জনের, শনাক্ত হয় ৪ লাখ ৩৫ হাজার ৫৪৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৫৯ লাখ ৫৩ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৪৬ হাজার ৪১২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪০ লাখ ৯৩ হাজার ৩৮৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫২ হাজার ৪৮৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৯১০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩ হাজার ৫২১ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ