রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

ইসরায়েলের সমুদ্রে ৯০০ বছরের পুরোনো ক্রুসেডার তলোয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলের সমুদ্রে সাঁতার কাটার সময় এক ডুবুরি হঠাৎ করেই পেয়ে গেছেন একটি তলোয়ার। তলোয়ারটি প্রায় ৯০০ বছর আগের কোনো ক্রুসেডার নাইট যোদ্ধার বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হাইফা এলাকার অগভীর সমুদ্রে প্রায় এক মিটার দীর্ঘ এই তলোয়ার খুঁজে পান ডুবুরি স্লোমি ক্যাটজিন। তলোয়ারটির ওপরে বাসা বেঁধেছে সামুদ্রিক জীব। বালু সরে যাওয়ায় এটি দৃষ্টিগোচর হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলের প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষ (আইএএ) জানিয়েছে, তলোয়ারটি পরিষ্কার করে সেটি খতিয়ে দেখার পর মানুষের প্রদর্শনীর জন্য রাখা হবে। ১০৯৫ সালে শুরু হওয়া ক্রুসেড বা ধর্মযুদ্ধ চলেছে প্রায় এক শতাব্দী। এতে ইউরোপীয় খ্রিস্টানরা মধ্যপ্রাচ্য জুড়ে ভ্রমণ করেছে জেরুজালেম ও মুসলমানদের অন্য পবিত্র ভূমি দখল করে নেওয়ার চেষ্টায়।

আইএএ’র সামুদ্রিক প্রত্নতত্ত্ব ইউনিটের প্রধান কোবি শারভিত বলেছেন, তলোয়ারটি পাওয়া গেছে কারমেল উপকূলে। ওই উপকূলে কয়েক শতাব্দী ধরে ঝড়ের সময় বিভিন্ন জাহাজকে আশ্রয় দেওয়া হয়েছে। শারভিত বলেন, এ কারণে যুগ যুগ ধরে বাণিজ্যিক জাহাজগুলো সেখানে ভিড়েছে, আর পেছনে ফেলে গেছে সমৃদ্ধ সব প্রত্নতত্ত্ব।

গবেষকেরা ধারণা করছেন, উপকূলের কাছাকাছি থাকা ক্রুসেডারদের আতলিট দুর্গের কারণে সেখানে তলোয়ারটি খুঁজে পাওয়ার যোগসূত্র থেকে থাকতে পারে।

আইএএ’র সামুদ্রিক প্রত্নতত্ত্ব ইউনিটের প্রধান কোবি শারভিত বলেন, তলোয়ারটি পাথর খচিত এবং লোহার তৈরি হওয়ার কারণে এটি অনেক ভারি আর আকৃতিতেও অনেক বড়।

এ থেকেই বোঝা যায়, এ তলোয়ার যারা ব্যবহার করেছে তারা খুবই শক্তিশালী। তারা হয়তো আমাদের চেয়ে বড় ছিল, কিন্তু আমাদের চেয়ে নিশ্চিতভাবেই শক্তিশালী ছিল, বলেন শারভিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ