বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো বেলারুশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরাসি রাষ্ট্রদূতকে বেলারুশ থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, এরই মধ্যে বেলারুশ ছেড়েছেন রাষ্ট্রদূত নিকোলাস ডি বাউলাইন ডি ল্যাকোস্টে। তবে কেন তাকে বহিস্কার করা হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে এখনো কিছু জানা যায়নি। সোমবার (১৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বেলারুশের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, মিনস্ক এরই মধ্যে প্যারিস থেকে তাদের রাষ্ট্রদূত ইগর ফেসেঙ্কোকে ডেকে পাঠিয়েছে। সম্প্রতি নিজের কাজের গুরুত্বপূর্ণ নথি প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে না দেখিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে দেখিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়ারও বেলারুশের একটি নিষিদ্ধ এনজিও কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন বলেও অভিযোগ রয়েছে। এ কারণেই বেলারুশের প্রেসিডেন্টে তার ওপর ক্ষুব্ধ ছিলেন।

ফ্রান্সের দূতাবাসের মুখপাত্র বলেন, রাষ্ট্রদূত নিকোলাস ডি ল্যাকোস্টে এরই মধ্যে বেলারুশ ত্যাগ করেছেন। তিনি দূতাবাসের অন্যান্য স্টাফদের বিদায় জানিয়েছেন। এ সময় তিনি বেলারুশের সাধারণ মানুষের উদ্দেশে একটি ভিডিও রেকর্ড করেছেন যা আগামীকাল দূতাবাসের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

লুকাশেঙ্কো ষষ্ঠবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন গত বছরের আগস্টে। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তিনি দায়িত্বগ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে। ফলে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর মতো ফ্রান্স এখন পর্যন্ত তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি। লুকাশেঙ্কো এসব বিষয়কে শুরু থেকেই ভালোভাবে দেখছেন না। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন তার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে।

বেলারুশেও একের পর এক নেতা তার বিরুদ্ধে কার্যত বিদ্রোহ করছেন। লুকাশেঙ্কো এগুলো খুব শক্ত হাতে দমন করছেন। প্রায় সব বিরোধী নেতাকে জেলে ঢুকিয়েছেন তিনি। তাকে যেসব দেশ স্বীকৃতি দেয়নি, তাদের বিরুদ্ধে লুকাশেঙ্কোর অভিযোগ, তার বিরুদ্ধে বিদ্রোহে প্ররোচনা দিচ্ছে তারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ