শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

লেবাননে বিক্ষোভ, গুলি ও নিহতের ঘটনায় সৌদির উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের বৈরুতে বিক্ষোভে গুলি ছোড়ার ঘটনায় বৃহস্পতিবার ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে সৌদি আরব।

শুক্রবার সৌদি আরব জানায়, দেশটি লেবাননের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। খবর আরব নিউজের।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরব আশা করে পরিস্থিতি দ্রুত স্থিতিশীল হবে। সৌদি আরব লেবাননের জনগণের পাশে রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, লেবাননের জনগণের একটি স্থিতিশীল, ক্রমবর্ধমান অর্থনীতি এবং নিরাপদ জন্মভূমি প্রাপ্য, যা সন্ত্রাসবাদের অবসান ঘটাবে।

লেবাননে এ বিক্ষোভ আয়োজিত হয়েছিল হিজবুল্লাহ ও তার মিত্র সংগঠনগুলোর ডাকে বিচারক তারেক বিতারের বিরুদ্ধে। যিনি গত বছর বন্দরে হওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনা তদন্ত করছেন।

হিজবুল্লাহ ও আমাল মুভমেন্ট বলেছে, অস্ত্রধারীরা ছাদ থেকে বিক্ষোভকারীদের মাথা লক্ষ্য করে গুলি চালিয়েছে।

গত বছরের ৪ আগস্ট ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। এ ঘটনায় নিহত হন ২১৯ জন।

বৈরুতের বিস্ফোরণের তদন্ত নিয়ে এর আগেও স্বচ্ছতার প্রশ্ন উঠেছিল। এবার এর প্রতিবাদে রাস্তায় নামল দেশটির জনগণ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ