বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বৈরুতে ৬ জন নিহতের ঘটনায় শোক দিবস পালন করছে লেবানন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বৈরুতে বিক্ষোভে ৬ জন নিহত ও ৩০ জনের মতো আহত হওয়ার ঘটনায় আজ শুক্রবার (১৫ অক্টোবর) শোক দিবস পালন করছে লেবাননের মানুষ। সহিংস ঘটনার পর শোক দিবস পালনের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। বিষয়টি এক টুইট বার্তায় তুলে ধরেন তিনি। বৈরুতে হতাহতের ঘটনায় ক্ষমাও চেয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কালো পোশাকে শত শত হিজবুল্লাহর সমর্থক বৈরুত জাস্টিস প্যালেসে সমবেত হন। লেবাননের রাজনৈতিক দল আমাল মুভমেন্টের সদস্যরাও বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ চলাকালীন এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছয় জন। আহত হন আরও অন্তত ৩২ জন। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে।

বৈরুত বন্দরে ২০২০ সালের ৪ আগস্ট বিস্ফোরণে ২১৯ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হওয়ার ঘটনার তদন্ত কার্যক্রম থেকে বিচারপতি তারেক বিতারকে সরিয়ে দেওয়ার আহ্বান জানাতেই মূলত বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ বিচারপতি পক্ষপাতিত্ব করছেন এবং তিনি ‘যুক্তরাষ্ট্রের চাকর’।

তারেক বিতার বৈরুত ক্রিমিনাল কোর্টের প্রধান বিচারক। তিনি বৈরুত বন্দরে বিস্ফোরণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দায়িত্বপ্রাপ্ত দ্বিতীয় কর্মকর্তা হিসেবে আছেন। এর আগে সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ায় প্রথম তদন্ত কর্মকর্তা অপসারিত হন।

সহিংস ঘটনার পর পরিস্থিতি এখনো উত্তপ্ত দেশটিতে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে রাস্তায় টহল দিচ্ছেন দেশটির সেনা সদস্যরাও।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ