বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

চার্চে গিয়ে ছুরিকাঘাতে নিহত ব্রিটিশ এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: স্থানীয় একটি চার্চে ছুরিকাঘাতে ব্রিটিশ সংসদ সদস্য ডেভিড অ্যামেস নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।

এর আগে তার কার্যালয় ও পুলিশ সূত্রে জানিয়েছিল অ্যামেসকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে বলে । এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

লে-অন-সি’র বেলফায়ার মেথোডিস্ট চার্চে তিনি হামলার শিকার হন বলে স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

ক্ষমতাসীন কনজারভেটিভ দলের অভিজ্ঞ এই রাজনীতিবিদ ১৯৯৭ সাল থেকে এসেক্সের সাউথহেন্ড ওয়েস্টের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ব্যাপারে বিস্তারিত কিছু জানতে পারেনি বলে অ্যামেসের কার্যালয়ের তরফ থেকে জানা গেছে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে এসেক্স পুলিশ জানায় লে-অন-সি’র ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আমরা এই ছুরিকাঘাতের খবর পাই। কিছুক্ষণ পরই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এর আগে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, ৬৯ বছর বয়সী অ্যামেসকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া অ্যামেসকে হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে একটি এয়ার অ্যাম্বুলেন্স দেখা গেছে বলে স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে কী না তা জানা যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ