শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

ইথিওপিয়া-মরক্কোর কাছে ড্রোন ‘বিক্রি করছে’ তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়া ও মরক্কোর কাছে ড্রোন বিক্রি করছে তুরস্ক। দেশ দুটির কাছে ‘যুদ্ধক্ষেত্রে কার্যকর’ হিসেবে খ্যাতি পাওয়া বায়ারাক্তার টিবি২ ড্রোন রপ্তানি করছে আঙ্কারা।

চুক্তির বিষয়ে অবগত চারটি সূত্রের কথা উল্লেখ করে এ তথ্য জানিয়েছে তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ।

খবরে বলা হয়, ইথিওপিয়ায় ড্রোন রপ্তানি তুরস্ক ও মিসরের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ককে আরও বাড়িয়ে তুলতে পারে। নীল নদের ওপর বাঁধ তৈরির কারণে আদ্দিস আবাবার সঙ্গে এমনিতেই টানাপোড়েন চলছে কায়রোর।

মিসরের দুটি নিরাপত্তা সূত্র জানায়, কায়রো যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু দেশের কাছে এ ধরনের চুক্তি স্থগিত করতে সাহায্য চেয়েছে।

মিসরের তৃতীয় একটি সূত্র জানায়, কায়রো এবং আঙ্কারার মধ্যে আলোচনায় যে কোনো চুক্তির বিষয় উত্থাপন করতে হবে এবং স্পষ্ট করতে হবে। কেননা উভয় দেশ সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে।

তুরস্ক, ইথিওপিয়া বা মরক্কো কেউই এখনও সশস্ত্র ড্রোনসংক্রান্ত কোনো চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। এ ছাড়া বায়ারাক্তার টিবি২ ড্রোনের প্রস্তুতকারক সংস্থাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কিন্তু চুক্তি সম্পর্কে অবগত কিছু সূত্র বার্তা সংস্থা রয়টার্সের কাছে এ বিষয়ে তথ্য দিয়েছে।

তুরস্কের এক কর্মকর্তা বলেন, ইথিওপিয়া ও মরক্কো দুই দেশই চুক্তিতে বায়ারাক্তার টিবি২ ড্রোন কেনার বিষয়ে অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে অতিরিক্ত যন্ত্রাংশের নিশ্চয়তা ও প্রশিক্ষণকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেন, মে মাসে অর্ডার করা সশস্ত্র ড্রোনের প্রথম চালান ইতোমধ্যে পেয়েছে মরক্কো।

মরক্কোর বেশ কিছু গণমাধ্যম তুরস্ক থেকে ড্রোন পাওয়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ওই কূটনীতিক জানান, ইথিওপিয়াও এ ড্রোন হাতে পেতে চায়। কিন্তু এ বিষয়ে তাদের অবস্থান একেবারেই অস্পষ্ট।

কত ড্রোন সরবরাহের জন্য চুক্তি হয়েছে বা চুক্তির আর্থিক বিষয়াদি সম্পর্কে সূত্রগুলো কোনো তথ্য দেয়নি।

ইউক্রেন, পোল্যান্ড তুরস্কের এ সশস্ত্র ড্রোন কেনার জন্য অর্ডার দিয়েছে।

অফিশিয়াল তথ্যানুযায়ী, মরক্কো ও ইথিওপিয়ায় গত দুই মাসে তুরস্কের প্রতিরক্ষা ও বিমানসংক্রান্ত রপ্তানি বেড়েছে। তবে এখানে ড্রোন বিক্রির বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ