বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

হারামাইন শরীফাইনে ২০০ নারী পুলিশ নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদের বিভিন্ন দায়িত্বে ২০০ জনেরও বেশি নারীকে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার রিয়াদ আন্তর্জাতিক বইমেলার শেষদিনে হারামাইন প্যাভিলিয়ন পরিদর্শনের সময় মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম এবং দুই পবিত্র মসজিদের দেখভালের দায়িত্বে থাকা দ্য জেনারেল প্রেসিডেন্সি অফ হারামাইনের সভাপতি ড. আব্দুর রহমান আল-সুদাইস স্থানীয়দের সঙ্গে সাক্ষাতকালে এই তথ্য দেন। এসময় তিনি মসজিদের বিভিন্ন বিষয় পরিচালনায় নারীদের ভূমিকা ও অংশগ্রহণ নিয়েও কথা বলেন।

তিনি বলেন, ‘সৌদি আরবের রাজত্বে নারীদের একটি পরিষ্কার পথ রয়েছে এবং আমরা আমাদের বোনদের মধ্যে যারা ডক্টরেট এবং মাস্টার্স ডিগ্রিধারী তাদের একটি সুযোগ দিয়েছি।

গত আগস্ট মাসে, আল-সুদাইস ড. আল-আনাউদ আল-আবাউদ এবং ড. ফাতিমা আল-রাশাউদকে তার অফিসে সহকারী হিসেবে নিয়োগ করেন। এছাড়া সংগঠনের বিভিন্ন সিনিয়র পদেও অনেক নারীকে নিয়োগ দেওয়া হয়।

রিয়াদের বইমেলা মধ্যপ্রচ্যের একটি বৃহত্তম বইমেলা হিসেবে বিবেচিত হয়, যেখানে ১০ দিনে ১০০০ প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ