বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ওমরাহ পালনের জন্য টিকার পূর্ণ ডোজ নেওয়া বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের পবিত্র শহর মক্কার গ্র্যান্ড মসজিদে নামাজ আদায় এবং ওমরাহ পালন করার জন্য কোভিড-১৯-এর সম্পূর্ণ ডোজ টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

গতকাল রোববার থেকে এ আদেশ কার্যকর হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালন, মক্কার গ্র্যান্ড মসজিদে নামাজ আদায় এবং মদিনার মসজিদে নববি পরিদর্শন সম্পূর্ণরূপে টিকা নেওয়া মুসল্লিদের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে আরো বলা হয়েছে, মুসল্লিদের মধ্যে যারা পূর্বে দুই ডোজ টিকা না নিয়েই সংশ্লিষ্ট অনুমতিপত্র জারি (ইস্যু) করেছেন, তাদের অনুমতিপত্র বাতিল হওয়া এড়াতে পারমিটের তারিখের ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে।

এ মাসের শুরুর দিকে, সৌদি কর্তৃপক্ষ দৈনিক ওমরাহ পালন করার জন্য অনুমোদিত মুসল্লির সংখ্যা এক লাখে উন্নীত করেছে, যা আগে ছিল ৭০ হাজার।

এদিকে, গ্র্যান্ড মসজিদে নামাজ আদায়ের অনুমতিপ্রাপ্ত মুসল্লির সংখ্যা প্রতিদিন ৬০ হাজারে উন্নীত করা হয়েছে। তাদের আগে থেকেই অনুমতি নিতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ