বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থনীতিতে অবদানের জন্য ২০২১ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে দ্য রয়্যাল সুইস একাডেমি অব সায়েন্সেস।

সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তিন অর্থনীতিবিদের নাম ঘোষণা করা হয়।

এ বছর পুরস্কার পেলেন ডেভিড কার্ড, জোশুয়া বি অ্যাংগ্রিস্ট ও গুইডো ডব্লিউ ইমবেনস।

নোবেল কমিটি জানায়, ‘শ্রম অর্থনীতিতে অভিজ্ঞতাগত অবদানের জন্য’ পুরস্কারের অর্ধেক পাচ্ছেন ডেভিড। অন্যদিকে ‘কার্যকারণ সম্পর্ক বিশ্লেষণে পদ্ধতিগত অবদানের জন্য’ পুরস্কার পাচ্ছেন জোশুয়া ও গুইডো।

আরও বলা হয়, শ্রমবাজার সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করেছেন তারা এবং দেখিয়েছেন যে অভিজ্ঞতামূলক পরীক্ষা থেকে কারণ ও প্রভাব সম্পর্কে কী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাদের দৃষ্টিভঙ্গি অন্যান্য ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে এবং পরীক্ষামূলক গবেষণায় বিপ্লব ঘটিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ