বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ফিলিস্তিনি বন্দী ও গাজা অবরোধের অবসানে হামাসের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি বন্দীদের মুক্তি ও অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলের অবরোধ অবসানের লক্ষ্যে বৈঠক করেছে স্বাধীনতাকামী সংগঠন হামাস।

গতকাল শনিবার মিসরের রাজধানী কায়রোতে দলটির রাজনৈতিক শাখার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়ে হামাসের বিবৃতিতে বলা হয়, ইসরাইলের সাথে বন্দী বিনিময়ের সাথে সাথে গাজা থেকে অবরোধের অবসানের জন্য তারা চেষ্টা করে যাচ্ছে।

২০০৬ সালে ফিলিস্তিনের সাধারণ নির্বাচনে হামাস জয়ী হলেও ফিলিস্তিনি রাজনৈতিক দল ফাতাহের সাথে বিরোধ শুরু হয়। বিরোধের জেরে গাজায় হামাস ও পশ্চিম তীরে ফাতাহ নিয়ন্ত্রণ নিয়ে পরস্পরকে নিজ নিজ নিয়ন্ত্রিত এলাকা থেকে বহিস্কার করে। এর পরিপ্রেক্ষিতে ২০০৭ থেকে গাজায় একইসাথে ইসরাইল ও মিসর অবরোধ আরোপ করে।

হামাসের বিবৃতিতে আরো বলা হয়, ফিলিস্তিনিদের মধ্যে বিরোধ অবসান ও একতা প্রতিষ্ঠার জন্য দলটি সংকল্পবদ্ধ। এর আগে বুধবার ফিলিস্তিনি বন্দী বিনিময়ের আলোচনায় কায়রোতে আসে ইসরাইলি প্রতিনিধি দল। মিসরের মধ্যস্থতায় হামাসের সাথে বন্দী বিনিময়ে ইসরাইল বৈঠকে বসলেও কোনো পক্ষই পরস্পরের শর্তে সম্মত না হওয়ায় আলোচনা ভেঙে যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ