বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ইসলামি বিপ্লব পরবর্তী ইরানের প্রথম প্রেসিডেন্ট বনিসদরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরানের রাজতন্ত্রের পতনের পর ইসলামি বিপ্লবী সরকারের প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদর ইন্তেকাল করেছেন। শনিবার প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে মারা যান তিনি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে। খবর এপির।

ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর দেশটির প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদর ইন্তেকাল করেছেন। শনিবার প্যারিসের এক হাসপাতালে দীর্ঘ রোগভোগের পর তিনি ইন্তেকাল করেন বলে পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।

ইসলামি বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে ১৯৮০ সালে চার বছর মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন বনিসদর। এর আগে বিপ্লবের পর ইরানের অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন বিষয়েই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিসহ ধর্মীয় নেতৃত্বের সাথে বিরোধে জড়ান আবুল হাসান বনিসদর।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ১৬ মাসের মাথায় ১৯৮১ সালের জুনে ইরানের পার্লামেন্ট তাকে অভিশংসন করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ