বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন আব্দুল আল-সাইয়েদ মাওলানা মনির হোসেন কাসেমী ডেঙ্গু আক্রান্ত, দোয়া কামনা ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ৩ হাজার ৩২৪ টাকা প্রায় ২০০ বছর আগে চুরি হয়ে গিয়েছিল মসজিদুল হারামের দুষ্প্রাপ্য ৮টি পাথর ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’

সাহিত্যে নোবেল পেলেন মুসলিম সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২১ সালের সাহিত্যের নোবেল পুরস্কার পেলেন তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ। তানজানিয়ার জাঞ্জিবারে জন্মগ্রহণ করা এই সাহিত্যিক ইংল্যান্ডে সাহিত্য চর্চা করছেন।

সুইডিশ অ্যাকাডেমি বলছে, ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে তার গভীর লেখনির জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। বিভিন্ন সংস্কৃতি ও মহাদেশে শরণার্থীদের ভাগ্য নিয়েও লিখেছেন এই সাহিত্যিক।

১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন গুরনাহ। ভারত মহাসাগরের জানজিবার দ্বীপে তিনি বেড়ে ওঠেন। কিন্তু ১৯৬০-এর দশকের শেষ দিকে ইংল্যান্ডে আসেন শরণার্থী হয়ে। ক্যান্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি।

গত বছর সাহিত্যের নোবেল পেয়েছিলেন মার্কিন কবি অধ্যাপক লুইস গ্ল্যুক। সাহিত্যে এখন পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন ১১৮ জন; তাদের মধ্যে নারীর সংখ্যা মাত্র ১৬ জন।

আবদুলরাজক গুরনাহ। ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। ভারত মহাসাগরের জাঞ্জিবার দ্বীপে বেড়ে ওঠেন। ১৯৬০ সালের শেষের দিকে শরণার্থী হিসেবে ইংল্যান্ডে চলে যান। ১৯৬৩ সালের ডিসেম্বরে ব্রিটিশ শাসন থেকে শান্তিপূর্ণ মুক্তির পর জাঞ্জিবার একটি বিপ্লবের মধ্য দিয়ে গিয়েছিলেন। প্রেসিডেন্ট আবেদ কারুমের শাসনামলে আরব বংশোদ্ভূত নাগরিকদের নিপীড়ন গণহত্যা ঘটে। গুরনা ভুক্তভোগী নৃগোষ্ঠীর অন্তর্গত। স্কুল শেষ করার পর তার পরিবার কে ছেড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়। ততক্ষণে নবগঠিত তানজানিয়া প্রজাতন্ত্র চলছে। তার বয়স ছিল আঠারো বছর। ১৯৮৪ সাল পর্যন্ত তার পক্ষে জাঞ্জিবারে ফিরে যাওয়া সম্ভব ছিল না। বাবার মৃত্যুর কিছুদিন আগে তাকে তার বাবাকে দেখতে দিয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ