বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন আব্দুল আল-সাইয়েদ মাওলানা মনির হোসেন কাসেমী ডেঙ্গু আক্রান্ত, দোয়া কামনা ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ৩ হাজার ৩২৪ টাকা প্রায় ২০০ বছর আগে চুরি হয়ে গিয়েছিল মসজিদুল হারামের দুষ্প্রাপ্য ৮টি পাথর ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’

ফের ভয়াবহ রূপ নিচ্ছে করোনা, মৃত্যু আরও বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত আরও বেড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৮ হাজার ১৩১ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ২৫০ জন।

এর আগে বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৪৫৬ জনের, শনাক্ত হয়েছিল ৪ লাখ ৮ হাজার ৮১৬ জন।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৫ হাজার ১৩৫ জনের, শনাক্ত হয়েছিল ৩ লাখ ৫০ হাজার ১২৪ জন। সোমবার (৪ অক্টোবর) সকাল ৮টা পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৪ হাজার ৫৮২ জনের, শনাক্ত হয়েছিল ৩ লাখ ১ হাজার ৯ জন।

এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৮ লাখ ৩৯ হাজার ৩৭৬ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৭০ লাখ ৪৭ হাজার ৬৮৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৪১ লাখ ৮৬ হাজার ৯৭৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ১৩ হাজার ৯৭০ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ২৭ হাজার ২৭৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৩৮ লাখ ৯৩ হাজার ০২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৮৮৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৫ লাখ ১৭ হাজার ৫১৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৪১৪ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ