বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন আব্দুল আল-সাইয়েদ মাওলানা মনির হোসেন কাসেমী ডেঙ্গু আক্রান্ত, দোয়া কামনা ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ৩ হাজার ৩২৪ টাকা প্রায় ২০০ বছর আগে চুরি হয়ে গিয়েছিল মসজিদুল হারামের দুষ্প্রাপ্য ৮টি পাথর ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’

উদ্বোধন হলো জমিয়তে উলামায়ে হিন্দের 'মাদানি ইয়ুথ ট্রেনিং সেন্টার'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। যুবকদের উন্নয়নের লক্ষ্যে উদ্বোধন হয়েছে জমিয়তে উলামায়ে হিন্দের 'মাদানি ইয়ুথ ট্রেনিং সেন্টার' এর নিজস্ব কার্যালয়ের। ভারতের দেওবন্দে ২৫ একর জমির উপর গড়ে উঠবে এ জমিয়ত ইয়ুথ ক্লাব।

গতকাল মঙ্গলবার 'মাদানি ইয়ুথ ট্রেনিং সেন্টার' এর ভিত্তি প্রস্তর স্থাপন এর উদ্বোধন করেন জমিয়তের উলামায়ে হিন্দের একাংশের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়তের উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আস‌আদ মাদানি, দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস, উস্তাদে মুহতারাম; মুফতি আবুল কাসেম নোমানি, দারুল উলুম দেওবন্দের স্বনামধন্য শিক্ষক মাওলানা সালমান বিজনৌরি, জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দীন কাসিমী, নায়েবে আমীরুল হিন্দ, পীর ও মুরশিদ মুফতি মুহাম্মদ সালমান মানসুরপুরি প্রমুখ।

এর আগে ভারতীয় স্কাউট ও গাইডের আওতায় মুসলিম যুবকদের দেশ ও নিজেদের রক্ষা করার প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশের সর্ববৃহৎ মুসলিম জামায়াত জমিয়ত উলামা-হিন্দ।

সম্প্রতি ভারতের সর্ববৃহত মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের একাংশের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী এ ইয়ুথ ক্লাবের উদ্বোধন করেন। এর নাম দেয়া হয় জমিয়ত ইয়ুথ ক্লাব।

জমিয়ত ইয়ুথ ক্লাবের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, আজ দেশের পরিস্থিতি আপনাদের সবার সামনে, প্রায় জায়গায় প্রতিদিন হিংস্র জনতার হামলায় নিহত হচ্ছে মুসলিম। অথচ সংবিধান দিয়েছে সকল নাগরিকদের আত্মরক্ষার অধিকার। যদি হঠাৎ আপনার জীবনের উপর হামলা হয়, অবশ্যই আপনাকে আত্মরক্ষা করতে হবে। এজন্যই জমিয়ত ইয়ুথ ক্লাব প্রশিক্ষণ দিচ্ছে তরুণদের, যুবকদের।

কিভাবে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়, যদি কোন দেশের নাগরিক দুর্ঘটনায় পড়ে, তাহলে সে কিভাবে রক্ষা পাবে, কেউ যদি পানিতে ডুবে যায়, তাহলে সে কিভাবে রক্ষা পাবে, কেউ যদি আগুনের মত দুর্ঘটনার শিকার হয়, সে কিভাবে রক্ষা পাবে, এই সকল পরিস্থিতি মোকাবেলা প্রশিক্ষণ দিচ্ছে জমিয়ত ইয়ুথ ক্লাব।

কোথা থেকে প্রশিক্ষণ নিতে হবে? এ পশ্নের জবাবে জমিয়ত নেতা মাওলানা মাহমুদ মাদানী জানিয়েছেন, দেশের যে কোন প্রান্তে জমিয়তে উলামায়ে হিন্দের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করুন, মনে রাখবেন, আপনাকে যা প্রশিক্ষণ দেওয়া হবে তা সংবিধানের মধ্যে দেওয়া হবে।

সূত্র: জমিয়তে উলামায়ে হিন্দের অফিসিয়াল পেইজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ