কাউসার লাবীব: খ্যাতিমান লেখক ও গবেষক আলেম মাওলানা ইসহাক ওবায়দী খুব অসুস্থ। প্রচণ্ড জ্বর ও বার্ধক্যজনিত নানা রোগে ভোগছে, তিনি।
তার অসুস্থতার বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন তার নাতি ও তার প্রতিষ্ঠিত, পরিচালিত প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা ইউনুস আহমাদ।
তিনি জানান, নানাজান মাওলানা ইসহাক ওবায়দী প্রচণ্ড জ্বর ও বার্ধক্যজনিত নানা রোগে ভোগছেন। তার পরিবার ও ত্বলাবাদের পক্ষ থেকে দেশবাসীর কাছে হযরতের সুস্থতার দোয়া কামনা করছি।
[caption id="" align="aligncenter" width="287"]
মাকতাবাতুত তাকওয়া প্রকাশিত মাওলানা ইসহাক ওবায়দীর লেখা বই। বইটি সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন।[/caption]
প্রসঙ্গত, মাওলানা ইসহাক ওবায়দী হাজার ১৯৪৮ সালের ৬ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন মজদিপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদা হযরত মাওলানা বশির উল্লাহ রাহিমাহুল্লাহ তৎকালের কিংবদন্তিতুল্য একজন বড় মাপের আলেমে দ্বীন ও বুজুর্গ ব্যক্তি ছিলেন।
তার বাবা মরহুম শেখ মোহাম্মদ ইব্রাহীম ছিলেন মহারানী ভিক্টোরিয়ার পক্ষ থেকে ইংরেজিতে সোনার মেডেল প্রাপ্ত ইংরেজি সাহিত্যের একজন বুজুর্গ ও আদর্শ শিক্ষক। প্রাইমারি স্কুল শেষ না করেই জনাব ইসহাক ওবায়দী চট্টগ্রামের মাজহারুল উলুম ও পটিয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষা লাভ করেন। পরে তিনি বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ওলামা বাজার মাদ্রাসায় দীর্ঘদিন অধ্যায়ন করে উচ্চতর শিক্ষা লাভ করেন এবং সেখান থেকেই সনদ গ্রহণ করেন।
মাওলানা ইসহাক ওবায়দী ছাত্রজীবন থেকেই লেখালেখির সাথে জড়িত। তার তেজস্বী লেখায় দেশপ্রেম, মানবতার প্রতি মমত্ববোধ ও সচেতনতা উপলব্ধি করা যায়। দীর্ঘদিন যাবৎ তিনি রেডিও বাংলাদেশ ঢাকা কেন্দ্রে নিউজরিল রিপোর্টার হিসেবে সংবাদ পরিবেশনের কাজ করেন।
১৯৮১ সালের মে থেকে তিনি হযরত হাফেজ্জী হুজুর রহ.-এর নির্দেশ ও পৃষ্ঠপোষকতায় ‘ইকরা’ নামের একটি আরবি পত্রিকা ও রহমত নামের একটি বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক এর কাজ করেন। ইসলামের ডাক নামক একটি পত্রিকায় তিনি দীর্ঘদিন যাবৎ নির্বাহী সম্পাদক ছিলেন।
