বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

হারামাইনের জন্য ৬০০ নারী কর্মীকে প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নারী হজযাত্রীদের সেবা দিতে সৌদি আরবের মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদের জন্য ৬০০ নারী কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সৌদি আরবের নারী উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের নারী উন্নয়ন বিভাগের উপ প্রধান আল-নাউদ আল-আবৌদ বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত এসব কর্মীদের মধ্যে ৩১০ জন এ মন্ত্রণালয়ের কর্মী। খবর আরব নিউজের।

এছাড়া নারী বিজ্ঞানী, বুদ্ধিজীবী ও নির্দেশনা বিভাগের প্রধান নোরা আল-থুয়াইবির দফতরের আরও ২০০ নারী কর্মী মসজিদে হজযাত্রীদের সেবা দিতে প্রশিক্ষণ নেন।

বাকি প্রশিক্ষণপ্রাপ্তরা হলেন সৌদির নারী প্রশাসন ও সেবা বিভাগের প্রধান ক্যামিলিয়া আল- দাদির দফতরের নারী কর্মীরা।

সৌদি কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার এসব তথ্য জানিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ