বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ফিলিস্তিন ছাড়তে ইসরায়েলকে ‘এক বছরের’ সময়সীমা বেধে দিলেন মাহমুদ আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস অধিকৃত ফিলিস্তিন ভূ-খণ্ড থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করে চিরতরে চলে যেতে শুক্রবার ইসরায়েলকে এক বছর সময় দিয়েছেন।

তিনি বলেছেন, অন্যথায় ১৯৬৭ পূর্ব সীমান্তের ওপর ভিত্তি করে ইহুদি এ রাষ্ট্রকে আর মেনে নেবেন না। খবর এএফপির।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চুয়ালি দেওয়া এক ভাষণে আব্বাস ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনে’ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানান।

তবে এমন সম্মেলন আয়োজনের অনুরোধ জানানোর পাশাপাশি এ ব্যাপারে তিনি এক ধরনের আল্টিমেটাম ও দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা দখলদার শক্তি ইসরায়েলকে পূর্ব জেরুজালেমসহ ১৯৬৭ সালে অধিকৃত ফিলিস্তিন ভূ-খণ্ড থেকে চলে যেতে এক বছর সময় দিয়েছি।’

আব্বাস আরো বলেন, জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের চূড়ান্ত মর্যাদা দেয়ার বিষয় নিয়ে সৃষ্ট সংকট সমাধানের বিষয়ে ‘এ বছর জুড়ে কাজ করতে ’ ফিলিস্তিনিরা প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, তবে এ সময়ের মধ্যে সংকট সমাধান না হলে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ইসরায়েলের স্বীকৃতি কেন বজায় রাখতে হবে?

ফিলিস্তিনি নেতা আরো বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখলের বৈধতা প্রশ্নে ফিলিস্তিনিরা আন্তর্জাতিক আদালতে যাবে।

মধ্যপ্রাচ্যের মাঝামাঝি দ্বি-রাষ্ট্র সমাধান অর্জনের শান্তি প্রক্রিয়া বছরের পর বছর ধরে স্থবির হয়ে পড়ে রয়েছে।

ফিলিস্তিনি নেতার এমন দাবি অবশ্য ইসরায়েল তাৎক্ষণিকভাবে উড়িয়ে দিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ