বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

অন্যের পাসপোর্টে ভ্যাকসিন, মালয়েশিয়ায় বাংলাদেশীর ৯ মাস কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় আরেকজনের পাসপোর্টের নাম্বার দিয়ে করোনা ভ্যাকসিন নিতে গিয়ে জালিয়াতির কারণে গ্রেফতার হন বাংলাদেশী যুবক মো: সাদ্দাম হোসেন। পাসপোর্ট নং BY0934943।

অভিযুক্ত সাদ্দাম হোসেনকে পুলিশ ২৪ সেপ্টেম্বর সকালে আদালতে হাজির করলে বিচারকের কাছে তিনি তার দোষ স্বীকার করেন। আদালত তাকে ৯ মাসের কারাদণ্ড প্রদান করেন। দুপুরে দেশটির জাতীয় দৈনিক বেরিতা হারিয়ান এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

পত্রিকাটি আরো জানায়, সাদ্দাম হোসেন আরেক বাংলাদেশী প্রবাসী মো: হেলাল মিয়ার পাসপোর্ট দিয়ে টিকা নিবন্ধন করার অনলাইন এ্যাপ Mysejahtera এ ভ্যাকসিনের আবেদন করেন। গত ১৩ সেপ্টেম্বর সকাল ১০টায় ইউনিভার্সিটি ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম) সেন্টারে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করার সময় হাতে নাতে ধরা পড়েন। পরে পুলিশ দেশটির আইনের ৪১৯ ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন করে আদালতে হাজির করলে ডেপুটি পাবলিক প্রসিকিউটর নুরুল মুহাইমিন মোহাম্মাদ আজমান তাকে এই কারাদণ্ড দেন।

এ সময় অভিযুক্ত সাদ্দামের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আসামিকে যেদিন গ্রেফতার করা হয়েছে সেদিন থেকে তার কারাদণ্ডের হিসেব ধরা হবে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় করোনা মহামারী রোধে গণহারে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হচ্ছে। যারা অভিবাসী কর্মী রয়েছেন তাদেরকে বলা হয়েছে শুধু পাসপোর্ট থাকলেই বৈধ ও অবৈধ সকল প্রবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হবে। ভ্যাকসিন গ্রহণ করার জন্য ভিসা বা পারমিটের প্রয়োজন নেই।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ