বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময় ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা হবে ৫০৯ কেন্দ্রে মাদরাসার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ মেনে নেব না: মুফতি তাকি উসমানী শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ 

সৌদির জাতীয় দিবসে ওমরাযাত্রীদের ফুলেল শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে ওমরাযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মদিনা বিমানবন্দরে ওমরাযাত্রীদের ফুল ও উপহার সামগ্রি দিয়ে অভ্যর্থনা জানান কর্তৃপক্ষ।

সৌদিতে প্রতি বছর ২৩ সেপ্টেম্বর জাতীয় দিবস হিসেবে উদযাপিত হয়। এ উপলক্ষে রাজধানী রিয়াদসহ দেশটির নানা স্থানে বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক নানা কার্যক্রমের মাধ্যমে দিবসটি পালিত হয়।

স্বাস্থ্যবিধি মেনে মসজিদুল হারামের পরিচালনাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয় পাঠদান কার্যক্রম। এ ছাড়াও নামাজে সামাজিক দূরত্বের পরিমাণ কমিয়ে দেওয়া হয়। ওমরাহযাত্রীর সংখ্যা বাড়িয়ে ৭০ হাজার করা হয়। ১২ বছরের বেশি শিশুদের মসজিদে আসার অনুমোদন দেওয়া হয়।

গত আগস্ট মাস থেকে মসজিদুল হারামে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করে। স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের অনুষ্ঠান ও আলোচনা সভাগুলো পুনরায় চালু হয়। মুসল্লিদের পাঠের জন্য মসজিদের তাকে রাখা হয় পবিত্র কোরআনের কপি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ