বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ইব্রাহিমি মসজিদে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সেনাবাহিনী মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে। ইসরায়েলের ইহুদিদের সুকোত উৎসব পালন নির্বিঘ্ন করতে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত হেবরনের এ ইব্রাহিমি মসজিদকে (আল-খলিল মসজিদ) মুসলিমদের জন্য বন্ধ করে দেয়া হয়। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে।

হেবরনের এ ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ হাফতি আবু স্নেইনা বলেন, ইসরাইলি সেনাবাহিনী হেবরনের এ ইব্রাহিমি মসজিদের (আল-খলিল মসজিদ) প্রশাসনকে বলে যে মঙ্গলবার রাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত এ মসজিদ বন্ধ। ইসরাইলি সেনারা হেবরনের পুরাতন শহরাঞ্চলে সাধারণ ফিলিস্তিনিদের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। যাতে করে এ ফিলিস্তিনিরা হেবরন শহরে প্রবেশ করতে না পারে। ইসরাইলের ইহুদিদের সুকোত উৎসব পালন নির্বিঘ্ন করতে হেবরন শহরে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুসারে, এ মাসের মধ্যে হেবরনের এ ইব্রাহিমি মসজিদকে তৃতীয়বারের মতো বন্ধ করে দেয়া হয়েছে। যাতে করে ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা তাদের ধর্মীয় স্থানগুলোতে নির্বিঘ্নে প্রবেশ করতে পারে এবং তাদের উৎসবগুলো পালন করতে পারে।

সূত্র: ফিলিস্তিন ক্রনিকল

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ