সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

শাহজালালে করোনার পরীক্ষার ল্যাব স্থাপন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের জন্য করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের কাজ শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী তিন দিনের মধ্যেই ল্যাব স্থাপনের কাজ শেষ হতে পারে। ছয়টি প্রতিষ্ঠানকে ল্যাব স্থাপনের কাজে সহায়তা করছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, ল্যাব স্থাপনের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করেছে।

এর আগে বিমানবন্দরের পার্কিং ভবনের ছাদে ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও তাতে আপত্তি ছিল ল্যাব স্থাপনে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর। এ সংকট নিরসন ও নতুন স্থান নির্ধারণের বিষয়ে বিমানবন্দরে এসেছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তারা বিমানবন্দরের ভেতরে জায়গা নির্ধারণ করে দেন। টার্মিনাল ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশে যাত্রীদের কাছ থেকে স্যাম্পল নেওয়া হবে। নিচতলায় ল্যাবে পরীক্ষা করা হবে। ইতোমধ্যে ছয়টি প্রতিষ্ঠানকে ল্যাব স্থাপনের জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর সাতটি প্রতিষ্ঠানকে শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব বসাতে অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

এ প্রতিষ্ঠানগুলো হচ্ছে, স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

এর মধ্যে জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ল্যাব স্থাপনের কাজ থেকে সরে এসেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ