শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইরানকে ঠেকানোর পক্ষে সৌদি: বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠা থেকে বিরত রাখার আন্তর্জাতিক প্রচেষ্টাকে সৌদি আরব সমর্থন করে বলে জানিয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

গতকাল বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রেকর্ড করা এক ভিডিও ভাষণে সৌদির বাদশাহ সালমান একথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনর্বহালের লক্ষ্যে বিশ্ব নেতারা তেহরানের সঙ্গে আলোচনা শুরু করার প্রস্তুতি নেওয়ার মধ্যে নিজ দেশের এমন মনোভাবের কথা তুলে ধরলেন তিনি।

বাদশাহ সালমান বলেন, ‘সৌদি আরব মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্র মু্ক্ত রাখার উপর জোর দেয়, এই ভিত্তিতে আমরা ইরানের পারমাণবিক অস্ত্রধারী হওয়া ঠেকানোর আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করি।’

ইরান ও সৌদি আরব বহু বছর ধরে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে আছে। দেশ দুটি ইয়েমেন, সিরিয়া ও অন্যান্য অঞ্চলের লড়াইয়ে নিজেদের মিত্রদের সমর্থনের মাধ্যমে ছায়া যুদ্ধে জড়িয়ে আছে। তারা ২০১৬ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও উত্তেজনা হ্রাসের লক্ষ্যে চলতি বছর নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে।

‘ইরান আমাদের প্রতিবেশী দেশ আর আমারা আশা করছি সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মধ্য দিয়ে আমাদের প্রাথমিক আলোচনা বিশ্বাস নির্মাণের দৃঢ় ফলাফলের দিকে এগিয়ে যাবে,’ বলেছেন বাদশাহ সালমান।

তার এসব মন্তব্যের আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার পথ খুলতে পারমাণবিক আলোচনা ফের শুরু করার জন্য বিশ্ব নেতাদের আহ্বান জানান।

মঙ্গলবার সাধারণ পরিষদে অধিবেশন চলাকালে সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেন বলে ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা মেহর জানিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ