বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আয়রন ডোমের জন্য ইসরায়েলকে আরও ১০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের উন্নয়নের জন্য দেশটিকে ১০০ কোটি ডলার অনুমোদন দেওয়ার ব্যাপারে মার্কিন কংগ্রেসে একটি বিল পেশ করা হয়েছে। বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

এর আগে ডেমোক্রাটের কয়েকজন উদারপন্থি সিনেটর এই অনুমোদনের প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, তারা এই ব্যয়বহুল বিলের বিপক্ষে ভোট দেবেন। এর ফলে ডেমোক্র্যাটদের ইসরাইল বিরোধী হিসেবে তকমা দিয়েছিল রিপাবলিকানরা। যদিও মার্কিন সিনেটের দুই দলই দীর্ঘদিন ধরে ইহুদি রাষ্ট্র ইসরাইলকে সমর্থন জানিয়ে আসছে। প্রতিবছরই ওয়াশিংটনের তরফ থেকে ইসরাইলের সাহায্যে কোটি কোটি ডলার অনুমোদন দেওয়া হয়।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের উন্নয়নে ১৬০ কোটি ডলারের বেশি ইতিমধ্যে দিয়েছে বলে গত বছর কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস এক প্রতিবেদনে জানিয়েছে।

তবে চলতি বছরে উদারপন্থি কয়েকজন ডেমোক্রাট মার্কিন-ইসরাইল নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হামাসের রকেট হামলার জবাবে ইসরাইলের নেওয়া পদক্ষেপের কারণে ফিলিস্তিনিরা হতাহত হচ্ছেন। তবে ইসরাইলের দাবি, আয়রন ডোমের কারণে গাজা থেকে ছোড়া চার হাজার ৩৫০টি রকেট তারা প্রতিহত করতে পেরেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ