রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

গহরপুর মাদরাসার আন-নূর ছাত্র কাফেলার কমিটি পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর (গহরপুর মাদরাসা) এর আন-নূর ছাত্র কাফেলা বর্ণাঢ্য ‘নবীনবরণ’ অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বাদ যোহর এটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন- জামিয়ার মুহতামিম, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর সম্মানিত সহ-সভাপতি ও আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়্যাহ’র সদস্য মাওলানা মুসলেহুদ্দীন আহমদ গহরপুরী।

গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন- জামিয়ার মুহাদ্দিস মাওলানা মুজিবুর রহমান সারিঘাটি, মাওলানা আব্দুল কাইয়ূম হাজিপুরী, জামিয়ার ইফতা বিভাগের পরিচালক মুফতী আব্দুল্লাহ ও জামিয়ার শিক্ষা-সচিব মুফতী আনোয়ার হুসাইন শরীয়তপুরী।

এসময় আন-নূর ছাত্র কাফেলার চলতি বছরের কমিটি পুনর্গঠন করা হয়। মুশফিক আহমদ লামে কে 'জি এস" এবং জাহিদুল ইসলাম ও ইলিয়াস আহমদকে "এ জি এস" করে আন-নূর ছাত্র কাফেলার ১৪৪২-৪৩ হি. শিক্ষাবর্ষের ৪৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সবশেষে জামিয়ার মুহতামিম ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। তিনি বলেন, আল্লাহ ও রাসুল সা. এর আদেশ-নিষেধ অনুসারে জীবনযাপন এবং ইলম অর্জনের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। ইলম এবং আমলের সমন্বয়ে নিজেদের ইহকাল এবং পরকালের কল্যাণ হাসিল করতে হবে। বিপর্যস্ত মানবতার এই দুঃসময়ে রাসুল সা. এর আদর্শের বিকল্প নেই। এ জন্য দেওবন্দী উলামায়ে কেরামের পথ ধরে গহরপুর জামিয়ার শিক্ষার্থীদের নিজেদের ইলমের ভান্ডারকে সমৃদ্ধ করে বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়তে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ