বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

নিরাপত্তার শর্তে কাবুলে কার্যালয় খুলবে ইউরোপীয় ইউনিয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ‘আফগান তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছাড়া ২৭ জাতির এ জোটের (ইউরোপীয় ইউনিয়ন) সামনে বিকল্প কোনো পথ নেই।’

তিনি বলেন, ‘কাবুলে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক উপস্থিতির জন্য ব্রাসেলস সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় করবে। যদি নিরাপত্তা ব্যবস্থা ভালো হয়, তাহলে তালেবানের সঙ্গে আলোচনা করার জন্য কাবুলে ইউরোপীয় ইউনিয়নের একটি কার্যালয় প্রতিষ্ঠা করা হয় ‘

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্ট্রসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জোসেপ বোরেল বলেন, ‘তালেবানের সঙ্গে যোগাযোগের মানে তাদেরকে স্বীকৃতি দেওয়া নয়। বরং এর অর্থ হলো কথা বলা, আলোচনা করা এবং সম্ভব হলে সমঝোতায় পৌঁছানো।’

তিনি বলেন, ‘কাবুলে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক উপস্থিতির জন্য ব্রাসেলস সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় করবে। যদি নিরাপত্তা ব্যবস্থা ভালো হয়, তাহলে তালেবানের সঙ্গে আলোচনা করার জন্য কাবুলে ইউরোপীয় ইউনিয়নের একটি কার্যালয় প্রতিষ্ঠা করা হবে।’

-এটি